সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

সেই প্রেক্ষিতে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি মোতাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে অত্র সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল ও জোটের সদস্যদের সমন্বয়ে এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। সোমবার রাতে জাতীয় সংসদে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা পরে কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের ৫ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। কমিটির সদস্যরা হলেন- সালাউদ্দিন আহমেদ, ২৯৪ কক্সবাজার-১, সভাপতি। সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম (বরগুনা-২), মোহাম্মদ আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নাল আবেদিন (বরিশাল-৩), মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), হাবিবুর রহমান (ভোলা-১), মোহাম্মদ নুরুল হক (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (নাটোর-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-১) ও মোহাম্মদ মাহমুদুল হক রুবেল।

কমিটি গঠনের প্রতিবাদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউট করেন। তিনি অভিযোগ করেন যে, গণভোটের রায় উপেক্ষা করে এই কমিটি গঠন করা হয়েছে। ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের এবং ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সেই ক্ষমতা সংসদকে দিয়েছে। তিনি দাবি করেন, বিরোধী দলের আলাদা শপথ নেয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, কারণ সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলে এমন কোনো শপথের বিধান নেই। তাই সংসদের বাইরে বিকল্প কোনো কাঠামোর মাধ্যমে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই। মন্ত্রী জানান, কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সম্পাদক, সংবিধান বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের সাথে আলোচনার ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করে ১৮তম সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করবে।