চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্তকারী সংস্থা প্রতিটি মামলার বিপরীতে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালতের শুনানির পর প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
২৫ বছর বয়সী ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা মৃত মো. মুসার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার।
কন্টেন্ট: সংগৃহীত

