নির্বাচনি সভায় হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার

বিএনপির নির্বাচনি সভায় হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার

২০১৮ সালের ১২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে একটি নির্বাচনি পথসভায় অংশ নিতে গিয়েছিলেন বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। অভিযোগ রয়েছে, ওই সময় বাবুল শেখসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাস্থলে পৌঁছে হামলা চালান। এই ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।