গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক তাদের প্রধান কার্যালয়ে একটি অগ্নি নির্বাপনী মহড়ার আয়োজন করেছে। বুধবার আয়োজিত এই মহড়ায় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন এবং প্রধান কার্যালয়ের সকল নির্বাহী কর্মকর্তা।

মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম। তার নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম অগ্নিকান্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা এবং জরুরি অবস্থায় করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। আলোচনা শেষে প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও গ্রামীণ ব্যাংক কর্মীদের যৌথ অংশগ্রহণে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, অগ্নি দুর্ঘটনার সময় জীবন বাঁচাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও দ্রুত সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে সিঁড়ি ব্যবহার করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন তিনি। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে রাখার সুবিধার্থে বর্তমানে ভবনে অটো ফায়ার স্প্রিংকলার বসানোর কাজ চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh