দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চলতি জুন মাসে আরও চারটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোর মাধ্যমে প্রায় ১ কোটি ২৮ লাখ এমএমবিটিইউ গ্যাস দেশে আসবে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই এই আমদানি করা হচ্ছে।
