বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হয়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে গোলের দেখা পেয়েছে সেলেসাওরা। ম্যাচের ২৩তম মিনিটে ডেডলক ভেঙে দলকে লিড এনে দিয়েছেন ম্যাথউস কুনহা।
এর আগে, ম্যাচের ১২তম মিনিটেই হাইতির জালে বল পাঠিয়েছিলেন রাফিনিয়া। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। এরপর থেকেই গোলের লক্ষ্যে নিরন্তর আক্রমণ চালিয়ে যাচ্ছিল ব্রাজিল। অবশেষে, ম্যাচের ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা, যা ম্যাথউস কুনহার পা থেকে আসে।
