কানাডার বিপক্ষে উনাহির গোলে এগিয়ে মরক্কো

কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লক্ষ্য নিয়ে স্বাগতিক কানাডার বিপক্ষে মাঠে নেমেছে মরক্কো। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও কেউ গোল করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন উনাহি। তার গোলের সুবাদে কানাডার বিপক্ষে এগিয়ে গেছে মরক্কো।

ম্যাচের শুরুতে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা করেছিল মরক্কো। তবে পাঁচ মিনিট অতিবাহিত হওয়ার পর থেকেই কানাডা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। খেলার ১১তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুলে কানাডা ম্যাচের সেরা গোল করার সুযোগটি পেয়েছিল। সেই মুহূর্তে আহমেদের পাস থেকে বড় সুযোগ তৈরি হলেও কানাডা তা কাজে লাগাতে ব্যর্থ হয়।