মিরপুরে গ্রামীণফোনের নতুন গ্রাহক সেবা কেন্দ্র চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন রাজধানীর মিরপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। উদ্ভাবন ও ডিজিটাল-ফার্স্ট সেবার মাধ্যমে গ্রাহকদের আরও মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই কোম্পানিটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

মিরপুর ১১ মেট্রো রেল স্টেশনের পাশে নতুন এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। এর ফলে পল্লবী, মিরপুর-১০, রূপনগর ও মিরপুর ডিওএইচএসসহ বৃহত্তর মিরপুর এলাকার গ্রাহকরা খুব সহজেই সেবা নিতে পারবেন। মিরপুরের প্রখ্যাত বেনারসি পল্লীর সমৃদ্ধ ঐতিহ্যের অনুপ্রেরণায় সেন্টারটি সাজানো হয়েছে, যেখানে আধুনিক ডিজাইনের সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক পরিচিতির এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, সার্কেল বিজনেস হেড (ঢাকা) আশফাকুজ্জামান চৌধুরী এবং গ্রামীণফোন সেন্টারের পার্টনার ইফতেখার মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তা, সেন্টার এজেন্ট, গ্রাহক এবং বৃহত্তর মিরপুর এলাকার স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহারে নির্মিত এই সেন্টারটিতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধার সুব্যবস্থা। এখানে আসা গ্রাহকরা গ্রামীণফোনের সব ধরণের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও অত্যাধুনিক পণ্যসহ সব কিছু একই ছাদের নিচে পাবেন। নতুন এই সেন্টারটি সকলের জন্য সহজলভ্য, আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগেরই একটি প্রতিফলন। একই সঙ্গে, এটি সেবা প্রদানের পাশাপাশি স্থানীয় কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ বজায় রাখার কোম্পানির অঙ্গীকারকেও তুলে ধরে।

কন্টেন্ট: সংগৃহীত