চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেইজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছেন। দুই দেশের সরকারি প্রতিনিধিদলের মধ্যে সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় শেষে পরস্পরের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
পরিচয় পর্ব শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিশেষ সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দিয়ে মূল অভিবাদন মঞ্চের দিকে নিয়ে যান।
