গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ ও ওজোপাডিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার গোপালগঞ্জের নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকাগুলোতে আজ সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধার সৃষ্টি হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
কন্টেন্ট: সংগৃহীত

