শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শিরোনামের একটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
তিন খণ্ডে বিভক্ত এই গ্রন্থটির রচয়িতা কালাম ফয়েজী। বইটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, তার নেতৃত্বের ধরন, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদানের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

