জুলাইয়ের ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে মোট ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে, দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুধু গত রোববারই দেশে এক হাজার ৭২২ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে দেখা যায়, প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ ২৭ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত