জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কড়া সমালোচনা করে বলেছেন, তাদের কর্মকাণ্ডে তিনি ফ্যাসিস্টদের হুবহু ফটোকপি দেখতে পাচ্ছেন। এক আলোচনা সভায় তিনি বলেন, সাড়ে ১৭ বছর ধরে আমরা এবং আপনারাও জুলুমের শিকার হয়েছি। রক্তভেজা আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের মুক্তি দিলেও, সেই স্মৃতি ভুলে গিয়ে আপনারা এখন ফ্যাসিস্টদের মতো আচরণ করছেন।
শফিকুর রহমান আরও বলেন, নির্বাচন নিয়ে আপনারা জনগণের রায়কে অপমান করছেন। ৭১ সালের যুদ্ধের মূল কারণ ছিল বৈষম্য এবং জনগণের ভোটের প্রতি অসম্মান। তিনি প্রশ্ন রাখেন, জনগণ গণভোটে 'হ্যাঁ' বলার পরও কেন সেই অভিপ্রায়কে অপমান করা হচ্ছে। তিনি বিএনপিকে অনুরোধ করেন, অতীতের সেই জুলুমের পাহাড় কেন এবং কীভাবে তৈরি হয়েছিল তা যেন তারা গভীরভাবে চিন্তা করে।
বিরোধীদলীয় নেতা বলেন, সাড়ে ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক মতাদর্শের অনুসারী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তা যেন বিএনপি নেতারা স্মরণ করেন। তিনি অভিযোগ করেন, আগের ফ্যাসিস্টরা বিরোধী মত দমনে যে ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার এবং বলপ্রয়োগের আশ্রয় নিয়েছিল, বিএনপিও ঠিক সেই পথেই হাঁটছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নাসিরউদ্দিন পাটওয়ারী জানিয়েছেন যে তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী। গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তাকে নিরপেক্ষ জায়গায় বসানোয় বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন সচিব হওয়ার জন্য বিসিএস কোয়ালিফাই করার প্রয়োজন নেই, কেবল দলীয় পদ থাকলেই চলে।
আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
তিনি বলেন, নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল। আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বলবো। জনগণ তো ‘হ্যাঁ’ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? ৭১ এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্

