আবারও বাবা হচ্ছেন শাকিব খান? মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। পুত্র শেহজাদ খান বীরের পর এবার তিনি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বুবলী ভক্তদের এই সুখবর জানান।

নিজের পোস্টে বুবলী মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করেন। এই নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। এই কন্যাসন্তানের জন্মের মধ্য দিয়ে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

শাকিব-বুবলীর এই আনন্দের খবরের পরপরই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুবলীকে অভিনন্দন জানিয়ে তিনি তার ফেসবুক ওয়ালে লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।”

তবে মিষ্টি জান্নাত এখানেই থামেননি। তিনি একটি ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে আরও লেখেন, “এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।”

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে চলেছেন, তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি স্পষ্ট করেননি।

মিষ্টি জান্নাতের সেই পোস্টের মন্তব্যঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, শাকিব খান ফের বাবা হচ্ছেন। একজন রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টির নাম উল্লেখ করতে শুরু করেন। তিনি মন্তব্য করেন, “নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।” এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দেন, “দিলাম একজনের জন্য, আর নাম আসলো আমার। বুঝলাম না, ভালোই।”

উল্লেখ্য, এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের দূরত্ব তৈরি হলে তার পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। সেই সময়ে পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে গুঞ্জন উঠেছিল। এবার মিষ্টির এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মাঝে আবারও নতুন আলোচনার খোরাক জোগাল।

কন্টেন্ট: সংগৃহীত