আগামী বছর থেকে জানুয়ারি ও জুন মাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে জানান, পাবলিক পরীক্ষার সময়সূচি এবং শিক্ষাবর্ষের শুরুর মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও উল্লেখ করেন যে, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আরও এগিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh