সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানিয়েছেন, হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া দুর্ঘটনায় আহত আরও কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

কন্টেন্ট: সংগৃহীত