শহিদ ওয়াসিম আকরামের কবরে ইশরাক ও নাছিরের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ এবং ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই বিশেষ দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা গ্রামে অবস্থিত তার কবরে উপস্থিত হন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় তারা শহিদ ওয়াসিম আকরামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।