পায়ের চোটের কারণে আসন্ন বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম ম্যাচের মাত্র তিন দিন আগে তিনি এই সিদ্ধান্ত জানান।
লিভারপুলের ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার তার পায়ের ইনজুরি থেকে নির্ধারিত সময়ে সেরে উঠতে পারেননি, যার ফলে তাকে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়। এই অপ্রত্যাশিত ঘটনাই তাকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
উল্লেখ্য, জাপান আগামী রোববার দিবাগত রাত ২টায় নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
