মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনে থাকা অডিট অধিদপ্তর ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন গ্রেডে ১৬তম ও ২০তম শ্রেণির মোট ৩৪৭টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীরা গত ৩ নভেম্বর থেকে সিএজি কার্যালয়ের নির্দিষ্ট টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করছেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন। জুনিয়র অডিটর (গ্রেড–১৬), কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা। সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
আবেদন ফি ও পদের তথ্য
- জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার (১৬তম গ্রেড): আবেদন ফি ১১২ টাকা।
- অফিস সহায়ক (২০তম গ্রেড): আবেদন ফি ৫৬ টাকা।
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। ফি জমার জন্য প্রথম এসএমএসে ‘CAGUser ID’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রাপ্ত পিন কোড ব্যবহার করে দ্বিতীয়বার একইভাবে ফিরতি এসএমএস পাঠাতে হবে।
আবেদন ও ছবি সংক্রান্ত নির্দেশনা
অনলাইনে আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ পিক্সেল এবং প্রস্থ ৮০ পিক্সেল হতে হবে, যার ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট রাখা প্রয়োজন। আবেদন জমা দেওয়ার পর প্রার্থী একটি ইউজার কপিসহ ‘আবেদনকারীর কপি’ পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
নিয়োগসংক্রান্ত যেকোনো প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব। আবেদনকারীদের নির্ধারিত তারিখের মধ্যে সব নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া [email protected] ঠিকানায় ই–মেইল করা যাবে।
- নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
- বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।

