সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের শেষ থেকেই বর্ধিত নতুন হার অনুযায়ী মূল বেতন পেতে শুরু করবেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলেও প্রদেয় ভাতা আপাতত আগের নির্ধারিত হারেই বহাল থাকছে। গত ৩০শে জুনের প্রজ্ঞাপন অনুসরণে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সরকারি চাকরিজীবীদের পুরোনো হারেই ভাতা প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সোমবার এইসংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়েছে। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরে কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়, প্রশাসনিক বিভাগ, সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। এতে বলা হয়, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত পূর্বের বেতন স্কেলের শতকরা হারে ভাতা হিসাব করা হবে। এর আগে গত ১৯শে সেপ্টেম্বর সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ পায়, যেখানে স্পষ্ট করা হয়েছিল যে ভাতা প্রদানের সিদ্ধান্ত পরবর্তী ধাপে কার্যকর হবে।
নতুন এই জাতীয় বেতনকাঠামোয় কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ধার্য করা হয়েছে। এটি গত ১লা জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের বিভিন্ন সময়ে তিন ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর করা হচ্ছে। এর মধ্যে ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপ নির্ধারণ করা হয়েছে। তবে ভাতা সংক্রান্ত নির্দেশ কার্যকর করা হবে ২০২৮ সালের ১লা জানুয়ারি থেকে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ লা জুলাই থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা।
এদিকে নতুন বেতন স্কেলের অনলাইন নির্ধারণ ও পে ফিক্সেশনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা মঙ্গলবার শেষ হওয়ার কথা। গত ৫ই অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা সরকারের ‘আইবাস প্লাস প্লাস’ প্ল্যাটফর্মে তথ্য জমা দিচ্ছেন। অর্থ বিভাগ জানিয়েছে, বাজেটে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ থাকায় চলতি মাসেই কর্মচারীরা বর্ধিত মূল বেতন উত্তোলন করতে পারবেন।

