শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি নিজেদের করপোরেট হেড অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ব্যাংকের ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে (এফএডি) ‘অফিশিয়াল’ পদে প্রদেয় শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। পদটির জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ডিগ্রিধারী পেশাজীবীরা আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
- পদের নামঅফিশিয়াল (ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন)
- পদসংখ্যানির্ধারিত নয়।
- শিক্ষাগত যোগ্যতাইউজিসি অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- পেশাগত যোগ্যতাইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)’ ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী
- অভিজ্ঞতাব্যাংকিং খাতে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বিষয়ভিত্তিক দক্ষতাআর্থিক প্রশাসন, ব্যাংক হিসাব, আর্থিক প্রতিবেদন তৈরি, করারোপ, ভ্যাট, পে-রোল, মূলধন পরিকল্পনা ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অডিট বা রিপোর্টিং কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
- অগ্রাধিকারকোনো তফসিলি বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ফিন্যান্স/অ্যাকাউন্টস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্বসমূহ
মনোনীত প্রার্থীকে করপোরেট হেড অফিসের এফএডি বিভাগের অধীনে ব্যাংকের বার্ষিক বাজেট ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় ও মূল্যায়ন করতে হবে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার চাহিদা অনুযায়ী রিটার্ন, স্টেটমেন্ট, ভ্যাট ও কর সংক্রান্ত নথি সময়মতো দাখিলের দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া বার্ষিক প্রতিবেদন চূড়ান্তকরণ, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার জন্য এমআইএস রিপোর্ট প্রস্তুত এবং এক্সটার্নাল অডিটর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আর্থিক তথ্যের যোগাযোগ নিশ্চিত করতে হবে।
বেতন ও কর্মস্থল
- কর্মস্থলঢাকা।
- বেতন ও পদবিচূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে পদবি, বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বা সরাসরি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। ডাকযোগে আবেদনের ক্ষেত্রে হালনাগাদ সিভির সঙ্গে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদন পাঠানোর ঠিকানাহিউম্যান রিসোর্সেস ডিভিশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, করপোরেট হেড অফিস, শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # সিডব্লিউএন (সি), গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের পূর্ণ অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ: ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ প্রস্তুতিতে করণীয়।
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
- আবেদনপ্রক্রিয়া (অনলাইন ও হার্ডকপি)।

