চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টের শেষ সুযোগ

চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে শেষবারের মতো সুযোগ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে, আগামী ১৪ দিনের মধ্যে তাকে দুই কোটি টাকা আদালতে জমা দিতে হবে। অভিযোগকারী প্রতিষ্ঠান মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দাবি অনুযায়ী, ২০১০ সালে একটি সিনেমা নির্মাণের জন্য অভিনেতাকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল।

পরে পাওনা পরিশোধের জন্য দেওয়া সাতটি চেক বাউন্স হলে দিল্লি হাইকোর্ট তাকে সাতটি মামলায় দোষী সাব্যস্ত করে। সর্বোচ্চ আদালতে জানানো হয় যে, পূর্বের নির্দেশাবলী তিনি পালন করেননি। মানবিক দিক বিবেচনা করে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আদালত তাকে এই শেষ সুযোগ প্রদান করেছে।