টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সময় তিনি র‌্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তখন তার পদবি ছিল লেফটেন্যান্ট কর্নেল।