যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

যুব এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। একই দিন অন্য ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগামী শনিবার শিরোপার জন্য মুখোমুখি হবে এ দুই দল।

বাংলাদেশি যুবারা পাকিস্তানের বোলিং তোপে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ওপেনার আব্দুল্লাহ সর্বোচ্চ ৫০ রান করেন, এছাড়া রাকিবুল হাসান ২৬ ও আল রাফি ২০ রান সংগ্রহ করেন। জবাবে ১২৩ রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথ প্রশস্ত করে পাকিস্তান। হায়াম খান ৬৯ রানে আউট হলেও উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। হায়াম খান ৬৯ রান করে ফিরলেও উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

অন্যদিকে, অন্য সেমিফাইনালে আগে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। দলের হয়ে নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনই ৫১ রান করে করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১১৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের জয় প্রায় নিশ্চিত করেন লক্ষয় রাইচান্দন ও আর্যবীর শেবাগ। রাইচান্দন ৯৩ এবং শেবাগ ৫১ রান করেন। শেষদিকে ভিকে ভিনেথের অপরাজিত ৫৭ রানের ওপর ভর করে ৮ উইকেটের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।