জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক নৈশভোজের আয়োজন করেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান অংশগ্রহণ করেন।
এই আয়োজনে জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি তাঁদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজনে সরকার ও রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।

