ঢাকায় বসছে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

আগামী ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজধানীর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘আইএইচএফ নেশনস ট্রফি’। চার দেশীয় এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং মালদ্বীপ অংশগ্রহণ করবে। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই আসরের খেলাগুলো পরিচালনা করা হবে, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন দুটি করে লীগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ অক্টোবর ব্রোঞ্জ মেডেলের ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল পল্টনের বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পরের দিন গোল্ড মেডেলের জন্য লড়বে দুই ফাইনালিস্ট। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক ইসমেতারা নিশি বলেন, এবারই প্রথম তারা কোনো বিদেশি কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। তিনি আরও জানান, নেপালের আটজন খেলোয়াড় আর্মি দলের সদস্য হওয়ায় তারা বেশ শক্তিশালী প্রতিপক্ষ। ভারতের পাশাপাশি নেপাল ও মালদ্বীপের উন্নতির কথাও উল্লেখ করেন তিনি। নিশি বলেন, আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা এবং দেশের জন্য সম্মান বয়ে আনা। দলের ওপর আস্থা রেখে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অভিজ্ঞতা চমৎকার। তিনি বলেন, শুধু ট্রফি জেতা নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের দীর্ঘমেয়াদী ভিত শক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলবো এবং ফাইনালে উঠবো- এটাই আমাদের সবার প্রচেষ্টা থাকবে। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল।

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা প্রসঙ্গে কোচ বলেন, প্রতিপক্ষ দলগুলোর বর্তমান সক্ষমতা সম্পর্কে খুব একটা ধারণা না থাকলেও তারা প্রতিটি ম্যাচে সর্বোচ্চ লড়াই করবেন। নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো যেমন লড়াই এবং প্রতিটি বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ওপর তিনি জোর দেন। আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উপস্থিতিতে টুর্নামেন্টটির উদ্বোধন হবে। এছাড়া উদ্বোধনী ও সমাপনী দিনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।