দেশপ্রেম এক ধরনের ইবাদত, বললেন ওমর সানী

সামাজিক সচেতনতা ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেকে যুক্ত রাখতে চান জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। ভবিষ্যতে ক্যান্সার রোগীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের চেয়ে রেস্তরাঁ ব্যবসার দিকেই তার মনোযোগ বেশি।

পরিবার বিদেশে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি শিল্পীদের নিয়ে হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলিংয়ের কড়া সমালোচনা করে সানী বলেন, দেশপ্রেম এক ধরনের ইবাদত, তাই ভণ্ডামি করে দেশকে ভালোবাসা যায় না।