স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে স্কয়ার গ্রুপ। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পরিবারের ঘনিষ্ঠজনরা প্রয়াত এই শিল্পোদ্যোক্তার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এছাড়া পরিবারের পক্ষ থেকে স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, যিনি স্যামসন এইচ চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন ও আদর্শের নানা দিক তুলে ধরেন।
স্মরণ অনুষ্ঠানে স্যামসন এইচ চৌধুরীর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু আ সন্স লেন্স’-এর একটি সংক্ষিপ্ত অংশ প্রদর্শিত হয়। উল্লেখ্য, তার মানবিক আদর্শ ও দর্শনকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রাইম ব্যাংককে ২ কোটি ইউরোর ঋণ দেবে অস্ট্রিয়ার ওইইবি। অনুষ্ঠানে তার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে সংকলিত ‘স্যামসন এইচ চৌধুরী: স্টোরিজ অব আনকমপ্রোমাইজিং ইন্টেগ্রিটি’ শীর্ষক স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আসিয়ান বাজারে রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চাইল ডিসিসিআই।
এসব উদ্যোগের মধ্যে ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল স্বাস্থ্যসেবা কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, পোশাক শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং কলসিন্দুরের নারী ফুটবলারদের পৃষ্ঠপোষকতা উল্লেখযোগ্য। এছাড়া পাবনায় তাদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটিও জনস্বার্থে পরিচালিত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

