নেইমারের সুখবর: মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা

ইনজুরি থেকে সেরে উঠে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তের একটি প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, দলের প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। গত সোমবার (৮ জুন) নেইমারের এমআরআইসহ বেশ কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। এই পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে জাতীয় দলের মেডিকেল টিম তাদের মতামত জানিয়েছে।