অস্ট্রেলিয়ায় সমাজকর্মের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি মাসুম বিল্লাহ

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও জনহিতকর কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নর্দান টেরিটরি ভলান্টিয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ। তাকে ‘চিফ মিনিস্টারস ভলান্টিয়ার অব দ্য ইয়ার – সেন্ট্রাল অস্ট্রেলিয়া’ বিভাগে এই বিশেষ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। নর্দান টেরিটরি সরকার এবং ভলান্টিয়ারিং এনটির যৌথ উদ্যোগে এই মনোনয়ন ঘোষণা করা হয়, যা তার দীর্ঘদিনের মানবিক নেতৃত্ব ও কমিউনিটি সেবারই প্রতিফলন। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে Northern Territory Volunteer of the Year Awards 2026-এ “Chief Minister’s Volunteer of the Year – Central Australia” ক্।

মাসুম বিল্লাহর কর্মপরিধি অত্যন্ত বিস্তৃত; সাংবাদিকতা ও ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং কমিউনিটির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা স্থানীয় ও প্রবাসী মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। এর আগে করোনাকালীন দুর্যোগপূর্ণ সময়ে কমিউনিটির মানুষের সেবায় আত্মনিবেদিত ভূমিকা পালনের জন্য তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক এমপির কাছ থেকে ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন।

এই নতুন অর্জনের প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। আমি নর্দান টেরিটরি সরকার, ভলান্টিয়ারিং এনটি এবং সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে সবসময় অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন। আমি বিশ্বাস করি, এই অর্জন কেবল আমার একার নয়, বরং এটি আমাদের পুরো কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার ফসল।”

তিনি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও গভীর দায়িত্ববোধের সাথে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তার এই সাফল্যে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তার এই কাজের পরিধি এবং কমিউনিটির প্রতি নিবেদন নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অনেকেই মন্তব্য করেছেন।