ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল মন্ত্রিসভা

রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এই খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ২০১২ সালের মূল আইনের ৬৪ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে নতুন এই বিধান যুক্ত করা হয়েছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে প্রতিটি মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। যদি ১৫তম দিনে সরকারি ছুটি থাকে, তবে পরবর্তী কার্যদিবসে তা জমার সুযোগ পাওয়া যাবে। তবে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সময়সীমা কিছুটা শিথিল রাখা হয়েছে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং যারা শূন্য রিটার্ন দাখিল করেন, তারা কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবেন। গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটিতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ব্র্যাক ব্যাংক। এর ফলে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন আসছে। রোমে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ দূতাবাস।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো এই অধিবেশনে ভাষণ দেন। চার দিনের এই সফরে তিনি ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে শীর্ষ বৈঠক ছিল উল্লেখযোগ্য।

একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টিকে মন্ত্রিসভা বিশেষ ঘটনা হিসেবে অভিহিত করেছে। ১৯৮০ সালের ২৬ আগস্ট জিয়াউর রহমান এবং ১৯৯৩ সালের ১ অক্টোবর খালেদা জিয়া সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তাদের ধারাবাহিকতায় তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে তারেক রহমানের এই অংশগ্রহণকে ঐতিহাসিক বলে উল্লেখ করে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছে।