চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিয়ের পিঁড়িতে বসেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের পিটস্টপ নামক একটি রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাখা শিবিরের একজন সাবেক সভাপতি। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, কনের নাম রাইসা। বিয়েতে উপস্থিত ছাত্রশিবিরের এক নেতা জানিয়েছেন, বিয়ের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন জীবনের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

