বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বরের মধ্যে

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তাদের বিভিন্ন দপ্তরে রাজস্ব খাতের শূন্য পদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন পদে ১ম থেকে ২০তম গ্রেডের মোট ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।

আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি আবেদন জমা দিতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত পদের তালিকা ও বেতন কাঠামো

  • রেজিস্ট্রার: ১টি (গ্রেড-৩, ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা)
  • পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১টি (গ্রেড-৩, ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা)
  • পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি (গ্রেড-৩, ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা)
  • চিফ রিসার্চ অফিসার (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স): ১টি (গ্রেড-৩, ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা)
  • অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন শাখা): ১টি (গ্রেড-৪, ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)
  • অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক: ১টি (গ্রেড-৪, ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)
  • অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি): ১টি (গ্রেড-৪, ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)
  • উপপরিচালক (অর্থ ও হিসাব): ১টি (গ্রেড-৫, ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা)
  • উপ-প্রধান প্রকৌশলী (সিভিল): ১টি (গ্রেড-৫, ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা)
  • সহকারী পরিচালক (অর্থ ও হিসাব): ১টি (গ্রেড-৭, ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা)
  • প্রকিউরমেন্ট অফিসার: ১টি (গ্রেড-৯, ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা)
  • সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার ও ট্রেজারার দপ্তর): ২টি (গ্রেড-৯, ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা)
  • নার্স (মেডিক্যাল সেন্টার): ১টি (গ্রেড-১০, ৩২,০০০-৭৭,৩০০ টাকা)
  • ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ): ১টি (গ্রেড-১১, ২৫,০০০-৬০,৫০০ টাকা)
  • সেমিনার সহকারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ): ১টি (গ্রেড-১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
  • হিসাব সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি (গ্রেড-১৬, ২১,৯০০-৫২,৯০০ টাকা)
  • গ্রাউন্ডম্যান (শারীরিক শিক্ষা বিভাগ): ১টি (গ্রেড-১৭, ২১,৪০০-৫১,৯০০ টাকা)
  • রাজমিস্ত্রি (প্রকৌশল দপ্তর): ১টি (গ্রেড-১৮, ২১,০০০-৫০,৯০০ টাকা)
  • সেমিনার এটেনডেন্ট (ইংরেজি বিভাগ): ১টি (গ্রেড-১৯, ২০,৫০০-৪৯,৬০০ টাকা)
  • সিকবয় (মেডিক্যাল সেন্টার): ১টি (গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা)
  • এমএলএসএস (রেজিস্ট্রার ও রিসার্চ ইনস্টিটিউট): ২টি (গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা)
  • পরিচ্ছন্নতাকর্মী (নিরাপত্তা শাখা): ৭টি (গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা)
  • নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা শাখা): ১২টি (গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা)

আবেদন পদ্ধতি ও নিয়মাবলি

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

১ থেকে ১৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৪ সেট আবেদন ফরম জমা দিতে হবে।

১ থেকে ৭ নং পদ (গ্রেড ৩ ও ৪): যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীসহ সমস্কেল ও ১ম শ্রেণির পদে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। ৮ থেকে ১৩ নং পদ (গ্রেড ৫ থেকে ৯): পদানুযায়ী বাণিজ্যে/ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা স্নাতকোত্তর ডিগ্রি ও নির্দিষ্ট মেয়াদের কাজের অভিজ্ঞতা/দক্ষতা। ১৪ থেকে ১৬ নং পদ (গ্রেড ১০ থেকে ১৪): নার্স পদে ডিপ্লোমা ইন নার্সিং/বিএসসি ইন নার্সিং (BNMC নিবন্ধিত); ল্যাব টেকনিশিয়ানে বিজ্ঞানে স্নাতক/এইচএসসি ও ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ; এবং সেমিনার সহকারী পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।

আবেদনের সাথে প্রয়োজনীয় ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।

এছাড়া বর্তমান ঠিকানা লিখিত ৭ টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম (২৪×১১ সেমি বা ১০×৪.৫ ইঞ্চি) সংযুক্ত করা আবশ্যক।

আবেদন ফি বাবদ ১ থেকে ১৪ নং পদের জন্য ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নং পদসহ অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্র ২৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

সরকারি ছুটির দিন ব্যতীত রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

উল্লেখ্য, ২৯ মে ২০২৫ ও ১২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য: ২৯-০৫-২০২৫ ও ১২-০১-২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

  • নিয়োগের সংক্ষিপ্ত তথ্য।
  • বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩); বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।
  • বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫); বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
  • বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (গ্রেড-৭); বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর।