বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শাখা ব্যবস্থাপক (পিও-০১)’ পদে মোট ৭৫ জনকে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
- পদের নামশাখা ব্যবস্থাপক (পিও-০১)
- পদসংখ্যা৭৫ জন
যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সের সময়সীমা
- শিক্ষাগত যোগ্যতাযেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩ থাকা বাধ্যতামূলক।
- অভিজ্ঞতা ও দক্ষতাআবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে এবং দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল চালানো আবশ্যক।
- বয়সসীমাসর্বোচ্চ ৩২ বছর।
বেতন ও আনুষঙ্গিক সুবিধা
প্রথম ৩ মাসের প্রশিক্ষণকালে মাসিক ৩০ হাজার টাকা এবং পরবর্তী ৩ মাসের শিক্ষানবিশকালে মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। সফলভাবে ছয় মাস পর চাকরি স্থায়ী হলে মাসিক বেতন দাঁড়াবে ৫৬ হাজার ২৪০ টাকা।
এর পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, স্থায়ীকরণের ৫ বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, হার্ডশিপ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, চিকিৎসা ও বিমা সুবিধা এবং নামমাত্র মূল্যে একক আবাসন সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়া বছরে ১২ দিন সবেতন নৈমিত্তিক ছুটি, ২০ দিন অর্জিত ছুটি, ১৫ দিন চিকিৎসা ছুটি এবং ৬ মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি প্রযোজ্য হবে। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।
প্রয়োজনে মিলবে মোটরসাইকেল ঋণ, জ্বালানি বিল এবং পারফরম্যান্সের ভিত্তিতে প্রণোদনা ও পদোন্নতির সুযোগ।
নিয়োগের শর্তাবলি
চাকরিতে যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদের ফেরতযোগ্য জামানত হিসেবে ১৫ হাজার টাকা জমা দিতে হবে। পাশাপাশি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তা এবং কমপক্ষে ২ বছর চাকরি করার অঙ্গীকারনামা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ও যোগাযোগের ঠিকানা
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম লিখতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (www.disabd.org)-এ পাওয়া যাবে।
আবেদন পাঠানোর বিস্তারিত
- আবেদন পাঠানোর ঠিকানাপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬।
- আবেদনের শেষ সময়৩০ নভেম্বর ২০২৬।
- ৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভব।
- বেতন ও অন্যান্য সুবিধাসমূহ।
- পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন।
- শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।

