মন্টেনেগ্রোকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ই-টায়ারের এই গুরুত্বপূর্ণ জয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ গ্যাবন। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন পাভেল হাসান। এছাড়া দলের পক্ষে একটি করে গোল করেছেন মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি। ম্যাচের নবম মিনিটে বায়েজিদের গোলে বাংলাদেশ প্রথম লিড নেয়। ৪০ মিনিটের এই ম্যাচের প্রথমার্ধে কোনো গোল শোধ করতে পারেনি মন্টেনেগ্রো, ফলে ২০ মিনিট শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর পাভেল হাসান দুটি ও শিবাক একটি গোল করে জয়ের ব্যবধান বড় করেন। বিশ্বকাপে সব মিলিয়ে আট ম্যাচ খেলে এটি বাংলাদেশের চতুর্থ জয়। ম্যাচের ৯ মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পাভেলের দুই গোলের মাঝে জালের দেখা পান শিবাক।

এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করলেও পর্তুগালের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। পরবর্তী ম্যাচগুলোতে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র এবং বুরুন্ডির কাছে ২-০ ব্যবধানে হার দেখে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় তারা। টুর্নামেন্টের নকআউট পর্বে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর শেষ ষোলোর লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময় ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে দলটি। মন্টেনেগ্রোর বিপক্ষে জয়ের ছন্দ বজায় রেখে এখন গ্যাবনের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বায়েজিদ-পাভেলরা।