যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’। মুম্বাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির গল্প লেখা ও পরিচালনার দায়িত্বে ছিলেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী।
ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর কালজয়ী মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। আন্তর্জাতিক এই উৎসবে সিনেমাটির অন্তর্ভুক্তি জয়া আহসানের ক্যারিয়ারে নতুন এক সংযোজন।

