সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে একদিন না একদিন যুদ্ধে জড়াতেই হবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ দলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত কট্টর ডানপন্থি এই মন্ত্রীর এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) একাধিক রেডিও সাক্ষাৎকারে আমিচাই চিকলি এই মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আরও দাবি করেন যে, মধ্যপ্রাচ্যে…