সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত। রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাই ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডের (২২,০০০–৫৩,০৬০ টাকা) বেতনভুক্ত সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে দায়িত্ব পালন করবেন।
১. মুজিবুর রহমান খান, ব্যক্তিগত কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ২. মিঞ্জু স্বপ্না ভদ্র, প্রশাসনিক কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয়; ৩. মোমিনুজ্জামান, ব্যক্তিগত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ; ৪.
শংকর দত্ত, ব্যক্তিগত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ; ৫. খন্দকার মামুন হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ৬. জামাল উদ্দিন চৌধুরী, ব্যক্তিগত কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ৭.
ফরহাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ৮. মোহাজ্জেম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ৯. মিজু সাইনিন বেগম, ব্যক্তিগত কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১০. মোহাম্মদ মহসিন মন্টু, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১১.
মিজ মরিয়ম বেগম, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১২. জুবায়ের আহমদ জালালী, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১৩. মোহাম্মদ আলী, ব্যক্তিগত কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১৪.
মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১৫. লুৎফর রহমান, ব্যক্তিগত কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; ১৬.
মিজু আন্না রানী কর্মকার, ব্যক্তিগত কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; ১৭. মোহাম্মদ শামিমুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ১৮. মোহাম্মদ আবুল হোসাইন নূর, প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১৯.
মু. তারিকুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়; ২০. মিজ প্রণিতা মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ২১. মিজ শওকত আরা, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ২২.
মিজ কোহিনুর খানম, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ২৩. মাহবুব মোরশেদ, প্রশাসনিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ; ২৪.
প্রভাত কুমার ভট্টাচার্য্য, প্রশাসনিক কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ; ২৫. আহসান হাবিব, ব্যক্তিগত কর্মকর্তা, পানি সম্পদ মন্ত্রণালয়; ২৬. মনিরুজ্জামান, ব্যক্তিগত কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয়; ২৭. তারিক আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয়; ২৮.
এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা, ডাক ও টেলি যোগাযোগ বিভাগ; ২৯. মিজ পারভীন সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়; ৩০. জামশেদ আলম, ব্যক্তিগত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ; ৩১. উজ্জ্বল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ৩২.
গোলাম জিলানী, প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ৩৩. মোহাম্মদ আজিজুল হক, প্রশাসনিক কর্মকর্তা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; ৩৪. মাহাবুব হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

