রাজধানী ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় মঙ্গলবার দুপুর থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজের আশেপাশের এলাকায় এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ই আগস্ট উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। জকসু প্রতিনিধিদের অভিযোগ, এই প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক এবং সদস্য আব্দুল্লাহ আল ফারুক আহত হয়েছেন। এছাড়া জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌসে শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসিভ এবং কয়েকজন শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং জবি শাখা ছাত্রশিবিরের সভাপতিকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
একই দিনে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়া বেলা ৪টার পর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসাতেও দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে, ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটা এই ঘটনায় ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন জানান, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। গ্যালারি-২ তে সাজসজ্জার সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে দুপুর দেড়টায় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন।
এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২ তে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে ৫/৬ গ্যালরি ডেকেরেশনের কাজ করছিলেন। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশার

