বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রশিবিরের পক্ষ থেকে 'অদম্য জুলাই' শিরোনামে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি চলাকালে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে বাধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে র‍্যালিতে থাকা ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

৫ আগস্ট 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।