সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

দেশের বর্তমান গ্যাস সংকট, হাম ও ডেঙ্গুর মতো বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জনগণের অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আরও অভিযোগ করেন যে, বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট মহল বা দল দেশের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালেও তাকে ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র করা হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি। বর্তমান সময়ের এই সকল ষড়যন্ত্রও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করা হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।

কন্টেন্ট: সংগৃহীত