নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই অভিযানটি চালানো হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পলিথিনগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত এই পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। তবে ঘটনাস্থলে পলিথিনের প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি, যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ করা পলিথিনগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

