রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ জাতীয় সংসদে প্রস্তুতি সভা

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই সভায় সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা রাখা হয়েছে।

সবশেষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।