নাটোরের বড়াইগ্রামে মানবেতর জীবন কাটাচ্ছেন অসুস্থ বাবা ও অন্ধ ছেলে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামে প্যারালাইসিসে আক্রান্ত বাবা ও অন্ধ ছেলের জীবন কাটছে চরম কষ্টে। তাদের থাকার মতো কোনো ঘর নেই, রাস্তার পাশে পলিথিন টানিয়ে চলছে দিনাতিপাত। অন্ধ ছেলেটি নিজে দেখতে না পেলেও প্রতিদিন মানুষের কাছে সাহায্য চেয়ে যা পান, তা দিয়েই বাবার মুখে খাবার তুলে দেন।

দুঃখের এখানেই শেষ না, ৩ বছর আগে মা মারা গেছেন, আর ছোট বোনকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে, সে এখন অসুস্থ। তাই অসুস্থ বাবার একমাত্র ভরসা সেই অন্ধ ছেলেটি। ঝড়-বৃষ্টিতে তাদের এই অস্থায়ী আশ্রয়টুকুও টিকে থাকে না। তবুও বাবাকে ছেড়ে কোথাও যান না ছেলেটি। তাদের একমাত্র চাওয়া একটি ছোট্ট ঘর, যেখানে বাবা নিরাপদে শুয়ে থাকতে পারবেন এবং ছেলেটি নিশ্চিন্তে বাবার পাশে বসতে পারবেন। একটি ঘরই হয়তো তাদের এই কষ্টের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।