আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু ও অসুস্থতা: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।