ইসরায়েলের বৈধতা সংকট বিশ্বে থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন যে, বিশ্বের অধিকাংশ দেশে ইসরায়েলকে বৈধতার তীব্র সংকটের মুখোমুখি হতে হলেও ভারতে তাদের কোনো সংকট নেই। তিনি ভারতের মতো একটি বৃহৎ শক্তির সঙ্গে ইসরায়েলের চমৎকার এবং অনন্য সম্পর্কের কথা তুলে ধরেন।

গত বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে অনুষ্ঠিত একটি বিশেষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।