ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছেন। শনিবার (৩০ মে) ভোট-পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রথমে কামালগাজি এলাকায় পৌঁছালে কিছু বিক্ষোভকারী নারী তাকে কালো পতাকা দেখান। পরবর্তীতে, সোনারপুরে প্রবেশের সময় অভিষেকের বহর লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।
