হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে ২২শে সেপ্টেম্বর সেখানে পৌঁছায় অভিনয়শিল্পী সংঘের একটি প্রতিনিধিদল। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু জানান, অসুস্থ অভিনেতার সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি যেকোনো প্রয়োজনে রিফাত চৌধুরীর পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে সংগঠনটি।