‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে ফিওনা ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় মাত্র ২২ বছর বয়সে রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন বিজয়।

