চিত্রনায়িকা অপু বিশ্বাস তার পুত্র আব্রাহাম খান জয়ের দশম জন্মদিন উদযাপনে ভিন্নমাত্রা যোগ করেছেন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি জয়কে সঙ্গে নিয়ে কক্সবাজারে উড়ে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজের সামনে মা-ছেলের ভ্রমণের ছবি পোস্ট করে এই অভিনেত্রী নিজের আনন্দের কথা জানিয়েছেন। এর আগে, জন্মদিনের প্রথম প্রহরে অপু জয়কে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন বার্তা দেন। জয়ের বাবা শাকিব খানও তার স্বপ্নের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৬ সালে জন্ম নেওয়া জয় ছোটবেলা থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে।

